শাহ আমানত বিমানবন্দরে আরো বাতিল ৯ ফ্লাইট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০১:২০
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্রতর হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত সর্বমোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার কারণে মঙ্গলবার সারাদিন বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, এয়ার আরাবিয়া এবং সালাম এয়ারের দুবাই, শারজাহ ও মাস্কাটগামী ফ্লাইটগুলো উল্লেখযোগ্য। ৪টি এরাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট সচল থাকলেও শারজাহ, দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ রুটগুলো প্রায় অচল হয়ে পড়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর পর্যন্ত ১৩৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এক দিনেই বাতিল হয়েছে ৯টি ফ্লাইট, যার মধ্যে এয়ার আরাবিয়ার সর্বোচ্চ ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সালাম এয়ারের ২টি করে ফ্লাইট রয়েছে।’
ফ্লাইট বাতিলের এই ক্রমবর্ধমান সংখ্যা যাত্রী সাধারণের জন্য চরম ভোগান্তি তৈরি করছে।
সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাবে কমল বিশ্ববাজারে তেলের দাম
- • সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি বাতিল
- • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি
- • দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে হারাল আলজেরিয়া
- • বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অস্থিতিশীলতা মোকাবিলা করবে: রিজভী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দরপতন
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
