২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৩:৩৭

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত শিশু

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৭:১৬

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। 

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল তিনমাথায় মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রবিবার সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর ইউপির আড়াইল তিনমাথা এলাকায় সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এরপর জনতা ট্রাক এবং চালক জুয়েলকে আটক করে পুলিশ সোপর্দ করে।

আদমদীঘি থানার এসআই ফেরদৌস আলী জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবার থেকে কেউ বাদী হয়ে কোনো মামলা বা অভিযোগ করেনি। বরং শিশুটি স্বাভাবিকভাবে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। ফলে আটক ট্রাক ও চালককে ছাড়া পায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন