ইরানের ৭৯ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দিল জর্ডান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০১:৫৪
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে জর্ডানের আকাশসীমা লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে ইরান থেকে ছোড়া মোট ৮৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ৭৯টি সফলভাবে আকাশেই ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।
জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ছোড়া এই হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল জর্ডানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র জানান, প্রতিহত করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ দেশটির বিভিন্ন প্রদেশে আছড়ে পড়েছে। এর মধ্যে ৫টি ড্রোন এবং ১টি ক্ষেপণাস্ত্র সরাসরি জর্ডানের ভূখণ্ডে আঘাত করেছে। সব মিলিয়ে ৯৩টি রকেট ও ড্রোনের টুকরো বিভিন্ন স্থানে পড়ায় অন্তত ৯ জন জর্ডানি নাগরিক আহত হয়েছেন।
এর আগে যুদ্ধের প্রথম সপ্তাহে জর্ডান অভিযোগ করেছিল, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। সেই হামলায় অন্তত ১৪ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।
জর্ডান সরকার বারবার বলেছেন যে, তাদের আকাশসীমা কোনোভাবেই যুদ্ধের ময়দান হতে দেওয়া হবে না। আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি যেকোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সিদ্ধান্তে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে জর্ডান সেনাবাহিনী।
আরও পড়ুন
- • সুপার এল নিনোর সতর্কতা, বৈশ্বিক আবহাওয়ায় বড় পরিবর্তনের আশঙ্কা
- • নির্বাচন ঘিরে মিয়ানমারে ভয়াবহ সহিংসতা: জাতিসংঘের নতুন প্রতিবেদন
- • আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার
- • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাবে কমল বিশ্ববাজারে তেলের দাম
- • সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি বাতিল
- • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি
- • দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে হারাল আলজেরিয়া
- • বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অস্থিতিশীলতা মোকাবিলা করবে: রিজভী
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
