১৭ জুন ২০২৬, বুধবার, ১৯:২১

শিরোনাম
চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকটে মিয়ানমারে অর্ধেক গাড়ি চলাচল বন্ধের ঘোষণা

জ্বালানি সংকটে মিয়ানমারে অর্ধেক গাড়ি চলাচল বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০১:০৯

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রকারে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। চলতি সপ্তাহের শেষ দিক থেকে দেশটিতে অর্ধেক ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত জ্বালানি সাশ্রয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জান্তা সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী শনিবার থেকে রাস্তায় গাড়ি চলবে 'জোড়-বিজোড়' পদ্ধতিতে। অর্থাৎ, যেসব গাড়ির লাইসেন্স প্লেটের শেষ সংখ্যা জোড়, সেগুলো মাসের জোড় তারিখগুলোতে চলাচল করতে পারবে। একইভাবে বিজোড় সংখ্যাধারী গাড়িগুলো শুধুমাত্র বিজোড় তারিখগুলোতে রাস্তায় নামার অনুমতি পাবে। উদাহরণস্বরূপ, কোনো গাড়ির নম্বর প্লেট ২ হলে সেটি মাসের ২, ৪ বা ৬ তারিখে চলতে পারবে।

মিয়ানমার জান্তা সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার কারণে সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে ২০ শতাংশ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এমন অস্থিতিশীল বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে জনভোগান্তির কথা মাথায় রেখে বৈদ্যুতিক গাড়ি (EV), পাবলিক বাস, ট্যাক্সি, পণ্যবাহী কার্গো এবং জরুরি পরিষেবার গাড়িগুলোকে এই বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন