১৫ জুন ২০২৬, সোমবার, ১৫:৩৬

শিরোনাম
ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২১:১৯

অবশেষে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

বৃহস্পতিবার (১১ জুন) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪১ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। ছোট লক্ষ্য হলেও শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান তানজিদ হাসান তামিম।

এরপর নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার ৮৬ রানের জুটি গড়ে দলের ভিত গড়ে দেন। দুজনেই ৪২ রান করে আউট হন। লিটন দাস ২১ ও মোসাদ্দেক হোসেন ১৫ রান করে ফেরার পর ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মিরাজ ২২ বলে ২২ রান করে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। আর হৃদয় ৪০ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৫ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। পরে মার্নাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেট শতরানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন।

বার্টলেট ৫২ রান করে আউট হওয়ার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। তখন ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৮৭ রান। লাবুশানে অপরাজিত ছিলেন ৫৫ রানে।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন। তানভীর ইসলাম শিকার করেন ২ উইকেট।

এই জয়ের মাধ্যমে ২০০৫ সালের কার্ডিফের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দ্বিতীয় ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন