২০ জুন ২০২৬, শনিবার, ২৩:২৮

শিরোনাম
রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস

মধ্যপ্রাচ্যে যে কারণে এখন তেল-গ্যাসের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে পানি

মধ্যপ্রাচ্যে যে কারণে এখন তেল-গ্যাসের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে পানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৯:৫৩

বাহরাইনে একটি পানি শোধনাগারে ড্রোন হামলার পর উপসাগরীয় দেশগুলোতে পানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ পানির প্রধান উৎস হিসেবে ডিস্যালিনেশন বা লবণমুক্তকরণ প্রযুক্তির উপর নির্ভর করে। এই নির্ভরতা আগে থেকেই ছিল, তবে এখন যেকোনো বিঘ্নের প্রভাব পুরো অর্থনীতিতে কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেটা নতুন আতঙ্কের বিষয় হয়ে উঠেছে।
মুডিজের সাম্প্রতিক এক প্রতিবেদনে ডিস্যালিনেশনের উপর নির্ভরতাকে ‘একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
উপসাগরীয় দেশগুলোতে ডিস্যালিনেশন কোনো বিকল্প ব্যবস্থা নয়, এটাই পানির মূল উৎস। মুডিজ জানিয়েছে, জিসিসি দেশগুলো তাদের পানযোগ্য পানির বেশিরভাগই ডিস্যালিনেশন থেকে পায়। কুয়েত তাদের পানীয় জলের প্রায় ৯০ শতাংশের জন্য এই ব্যবস্থার উপর নির্ভরশীল। সৌদি আরব ও ওমানও ব্যাপকভাবে নির্ভরশীল।
উপকূলবর্তী এলাকায় এই প্ল্যান্টগুলোর কেন্দ্রীভূত অবস্থান দক্ষতার জন্য সুবিধাজনক হলেও একটি স্পষ্ট দুর্বলতা তৈরি করেছে। মুডিজের ভাষায়, ‘তাদের বেশিরভাগ পানি উৎপাদন উপকূলীয় প্ল্যান্টে কেন্দ্রীভূত এবং বড় পরিসরে তাৎক্ষণিক বিকল্প খুবই সীমিত।’
সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আর কাগজে-কলমে নেই। বাহরাইনে হামলা দেখিয়ে দিয়েছে এই অবকাঠামো কতটা উন্মুক্ত। ইরান উপসাগরীয় দেশগুলোর ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছে।
কিছু দেশে মাত্র এক সপ্তাহের পানির মজুদ রয়েছে। দীর্ঘমেয়াদি সংকট হলে পরিবার, হাসপাতাল ও শিল্পপ্রতিষ্ঠান দ্রুত ক্ষতিগ্রস্ত হবে।
এই ঝুঁকি শুধু পানি সরবরাহেই থামে না। ডিস্যালিনেশনে বিদ্যুৎ লাগে, আবার বিদ্যুৎ প্ল্যান্ট ও কারখানায় পানি লাগে। মুডিজ এই পারস্পরিক নির্ভরতা ব্যাখ্যা করে বলেছে, ‘পানি উৎপাদন চালাতে বিদ্যুৎ লাগে, আর বিদ্যুৎ ও শিল্প চালাতে পানি লাগে।’ এতে একটি শৃঙ্খলপ্রতিক্রিয়া তৈরি হয়।
 
আরও পড়ুন