আমির খানের জীবনে নতুন অধ্যায়, তৃতীয়বারের মতো বিয়ের প্রস্তুতি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ২২:৩৭
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তবে এবার কোনো নতুন চলচ্চিত্র নয়, বরং তার ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘিরে আলোচনা চলছে। ষাট বছর বয়সে এসে তিনি তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে পা রাখতে যাচ্ছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে অভিনেতা জানিয়েছিলেন, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে বিয়ের কথা তার মাথায় ছিল না। কিন্তু গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতার পর তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং এবার সেটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের পর বেশ কিছু সময় একাকিত্বের মধ্যে কাটিয়েছেন আমির। সেই সময় মানসিক চাপ ও হতাশার মুখোমুখিও হতে হয়েছিল তাকে। জীবনের সেই অধ্যায় পেছনে ফেলে নতুন পথচলা শুরু করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
জানা গেছে, আগামী ৫ জুলাই পারিবারিক পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বড় আয়োজন বা জাঁকজমকের পরিবর্তে শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আমির জানিয়েছেন, তিনি এবং গৌরী দুজনেই সাদামাটা আয়োজন পছন্দ করেন। তাই পরিবারের মানুষদের নিয়েই সীমিত পরিসরে অনুষ্ঠান সম্পন্ন করতে চান।
সম্প্রতি ‘লগান’ চলচ্চিত্রের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমিরের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা শুরু হয়। সেখানে তার জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীকে একসঙ্গে দেখা যায়। প্রথম স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং বর্তমান সঙ্গী গৌরীর উপস্থিতি অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কও বেশ সৌহার্দ্যপূর্ণ বলে জানা যায়। কিরণ রাও ও তার সন্তানকে গৌরীর সঙ্গে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। এই পারিবারিক বোঝাপড়া ও সৌহার্দ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে পরিণত ও অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে শৈশবের ভালোবাসা রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। প্রায় দেড় দশকের সংসারজীবনের পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে ‘লগান’ চলচ্চিত্রের কাজের সূত্রে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় তার। সেই সম্পর্ক পরবর্তীতে বিয়েতে রূপ নেয় এবং ২০০৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় পনেরো বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। এবার জীবনের নতুন অধ্যায়ে গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।
আরও পড়ুন
- • রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর
- • ফের পর্দায় একসঙ্গে রাজ ও সাবিলা?
- • হাইতির ম্যাচে একসাথে ক্যামেরাবন্দী চার ব্রাজিলিয়ান লিজেন্ড
- • আমির খানের জীবনে নতুন অধ্যায়, তৃতীয়বারের মতো বিয়ের প্রস্তুতি
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • পর্যটন ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত
- • বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে যে দুটি দেশ
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
