আমিরাতে ইরানের মিসাইল হামলা: অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২২:১৬
সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ‘আমিরাত গ্লোবাল অ্যালুমিনিয়ামের’ (ইজিএ) একটি উৎপাদন কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই হামলায় স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৮ মার্চ) সকালে আবুধাবির খলিফা অর্থনৈতিক জোনে অবস্থিত ‘আল তাওইলিাহ’ উৎপাদন কেন্দ্রটিকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।
প্রতিষ্ঠানটি বিবৃতিতে আরও জানিয়েছে, তাদের উৎপাদন কেন্দ্রে ছোড়া ইরানের মিসাইল ও ড্রোনের আঘাতে অসংখ্য কর্মী আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি এখন এটি নিরূপণ করা হচ্ছে।
এদিকে এরআগে সংবাদমাধ্যম আলজাজিরা বলেছিল, শনিবার সকালে খলিফা অর্থনৈতিক জোনে মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছিল। এতে সেখানকার একাধিক স্থাপনায় আগুন ধরে যায়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র আজ শনিবারই ইরান তাদের লক্ষ্য করে ২০টি ব্যালিস্টিক মিসাইল এবং ৩৭টি ড্রোন ছুড়েছে। তবে এরমধ্যে কতগুলো মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে, সেটি জানায়নি তারা।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৩৯৮টি মিসাইল প্রতিহত করা হয়েছে। ড্রোন প্রতিহত করা হয়েছে ১ হাজার ৮৭২টি।
ইরানের হামলায় আমিরাতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে তিনজন সামরিক বাহিনীর লোক।
আরও পড়ুন
- • রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর
- • ফের পর্দায় একসঙ্গে রাজ ও সাবিলা?
- • হাইতির ম্যাচে একসাথে ক্যামেরাবন্দী চার ব্রাজিলিয়ান লিজেন্ড
- • আমির খানের জীবনে নতুন অধ্যায়, তৃতীয়বারের মতো বিয়ের প্রস্তুতি
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • পর্যটন ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত
- • বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে যে দুটি দেশ
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
