২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৫২

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

জবি ছাত্র হল-১-এর প্রভোস্ট নিযুক্ত ড. ওমর ফারুক

জবি ছাত্র হল-১-এর প্রভোস্ট নিযুক্ত ড. ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ২৩:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের প্রস্তাবিত ছাত্র হল-১ এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ৩১ মার্চ তারিখ থেকে আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদীর আবেদনের প্রেক্ষিতে হল-১ এর প্রভোস্ট পদ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুককে সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ছাত্র হল-১ এর প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নবনিযুক্ত হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া, যিনি মানুষকে সম্মানিত করেন। আমাকে হল প্রভোস্ট-১ হিসেবে নিয়োগ দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আরও পড়ুন