বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রনেতাসহ সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জবি কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলতে দেখা গেছে।
বিদ্যুৎ সাশ্রয়ে জবির কেন্দ্রীয় মসজিদে তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২০:১০
গেটে শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনামূলক লিফলেট দেখা যায়।
প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, ‘মসজিদ ফাঁকা পড়ে আছে কিন্তু সেখানে শিক্ষার্থীদের ঢুকতে না দিয়ে তালা মেরে রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল নেই। গেস্টরুম নেই। বিশ্রামের জায়গা নেই। হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন ভোরের আঁধার ভেঙে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি দিয়ে আসে শুধু পড়াশোনার জন্য। পরীক্ষা ১১টায় থাকলেও আসতে হয় ভোর ৬টায়। ক্লান্ত শরীর, খালি পেট, ঘুমহীন চোখ নিয়ে তারা একটু মাথা রাখার জায়গা খোঁজে।’
এ বিষয়ে জবি ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশে সকালে মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত মোটেও যৌক্তিক নয়। ক্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ের আরো অনেক কার্যকর উপায় রয়েছে সেগুলোর দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে গুরুত্ব দেওয়া উচিত।’
এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল বলেন, ‘এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের থেকে সরাসরি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদটিও যদি সার্বক্ষণিক বন্ধ রাখা হয়, তবে তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা ইতোমধ্যে উপাচার্যের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করেছি। তিনি জোহর নামাজের পর মসজিদের ইমাম সাহেবসহ আমাদের তার দপ্তরে ডেকেছেন।
আরও পড়ুন
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • মানবতাবিরোধী অপরাধ মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- • ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ ঘিরে সাংবাদিককে মারধরের অভিযোগ, উত্তেজনা
- • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩০ হাজার টাকা ছাড়াল
- • রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
- • বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়মে পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক
- • গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১ দলের সমাবেশ
- • ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, এমপি হিসেবে শপথ নিলেন অ্যান্ডি বার্নাম
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
