২০ জুন ২০২৬, শনিবার, ২১:১২

শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের

পিরোজপুরে আওয়ামী লীগ নেতার হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত

পিরোজপুরে আওয়ামী লীগ নেতার হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৪

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজের কাছে আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা ও আরও চারজন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে পিরোজপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন- বিএনপি নেতা ও পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হোসেন (৩৮), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) এবং নাইম হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজার এলাকায় হঠাৎ ডাকচিৎকার শোনা যায়। লোকজন এগিয়ে এসে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং মোট পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাড়িতে তোলা হয়। অভিযোগ রয়েছে, তাদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা অতর্কিত হামলা চালিয়েছেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।”

আরও পড়ুন