নেতানিয়াহুর মানসিক সুস্থতায় নিজের অবদানের কথা জানালেন ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৯:১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ়, তবে তাকে “মানসিকভাবে সুস্থ” রাখতে মাঝে মাঝে কঠোর হতে হয়।
শুক্রবার (১৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কাপুটোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের সম্পর্ক ভালো ও শক্তিশালী। তবে তাকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝে মাঝে কঠিন হতে হয়।”
সম্প্রতি লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। গত মার্চ থেকে চলা এই অভিযানের বিষয়ে ট্রাম্প একাধিকবার সংযমের আহ্বান জানালেও নেতানিয়াহু তা আমলে নেননি বলে জানা গেছে। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ
করেছেন।
এদিকে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার পর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। তবে তেহরান জানিয়েছে, কোনো স্থায়ী শান্তি চুক্তির আগে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।
লেবাননে যুদ্ধ বন্ধ করার ইচ্ছার কথা জানিয়ে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সহযোগিতার অভাবে বিষয়টি এখনও সম্ভব হয়নি। তবে ইসরায়েলকে হামলা থেকে বিরত রাখতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “হ্যাঁ, আমি পারব। নেতানিয়াহু ও ইসরায়েলের কর্মকর্তারা আমাকে সম্মান করেন। আমি কোনো নির্দেশ দিলে তারা তা মেনে চলবে।”
আরও পড়ুন
- • বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে যে দুটি দেশ
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • দীর্ঘ অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের রোনালদিনহো!
- • সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন
- • রাজশাহীতে জুয়েলারি দোকানে ২০০ ভরি স্বর্ণ চুরি
- • দেশে উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
- • নেতানিয়াহুর মানসিক সুস্থতায় নিজের অবদানের কথা জানালেন ট্রাম্প
- • ভারতে বসে আবেদন, কেন্দ্র মিলল সংযুক্ত আরব আমিরাতে!
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
