গোবিন্দগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০০:১২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত জাহিদুল ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে জীবনপুর গ্রামের রফিকুল ইসলামের ১০ বছর বয়সী শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী জাহিদুল ইসলাম। এসময় শিশুটি চিৎকার করলে জাহিদুল দ্রুত সরে পড়ে। আতঙ্কিত শিশুটি পরিবার ও আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে সবাই মিলে জাহিদুলকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী শিশুটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জাহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আরও পড়ুন
- • পুরুষের যেসব ব্যক্তিত্ব মেয়েদের কাছে বেশি আকর্ষণীয়
- • চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
- • ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭
- • আর্জেন্টিনার জন্য ২০০ কোটি ডলারের অর্থায়ন প্যাকেজ অনুমোদন বিশ্বব্যাংকের
- • ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার দাবি মিয়ানমারের
- • দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
