২১ জুন ২০২৬, রবিবার, ০৬:৩৩

শিরোনাম
বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব

ফেসবুকে ইরানের পক্ষে প্রচারণা, বাহরাইনে ৬ জন গ্রেপ্তার

ফেসবুকে ইরানের পক্ষে প্রচারণা, বাহরাইনে ৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২৩:২৮

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দায়ে বাহরাইনে এক বাংলাদেশিসহ ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গত সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক। বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবার ক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ইরানের আগ্রাসন ও সংঘাতপূর্ণ পরিস্থিতির ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। তারা শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল, যা জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন