নেতানিয়াহুর এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ০০:৫৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তীব্র গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বিতর্কের মুখে অবশেষে জনসমক্ষে হাজির হয়েছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত একটি নতুন ভিডিওতে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে।
সম্প্রতি ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ নেতানিয়াহুর একটি আগের ভিডিওকে ‘এআই-জেনারেটেড’ বা কৃত্রিমভাবে তৈরি বলে চিহ্নিত করার পর এই নতুন ফুটেজটি প্রকাশ করা হলো।
গত সপ্তাহে একটি প্রেস কনফারেন্সের ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি তুলে অনলাইনে তার সুস্থতা এবং বেঁচে থাকা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়। অনেক ব্যবহারকারী দাবি করেন যে, নেতানিয়াহু হয়তো আর জীবিত নেই এবং সরকার এআই ব্যবহার করে তার ভুয়া ভিডিও প্রচার করছে।
আরও পড়ুন
- • আমির খানের জীবনে নতুন অধ্যায়, তৃতীয়বারের মতো বিয়ের প্রস্তুতি
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • পর্যটন ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত
- • বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে যে দুটি দেশ
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • দীর্ঘ অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের রোনালদিনহো!
- • সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন
- • রাজশাহীতে জুয়েলারি দোকানে ২০০ ভরি স্বর্ণ চুরি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
