২১ জুন ২০২৬, রবিবার, ০৫:২৩

শিরোনাম
বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৭:০২

ইসরায়েলের একটি গ্রামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শনিবার ১১ জন আহত হয়েছে। দেশটির চিকিৎসকদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ইরানের ওই ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলের এশতাওল গ্রামে আঘাত হানে। এশতাওল গ্রাম বেইত শেমেশের কাছে অবস্থিত। যুদ্ধের শুরুতে এই এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জন নিহত হয়েছিল। যার মধ্যে চারটি শিশু রয়েছে।

এএফপির ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবারের ওই হামলায় বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ধাতব ধ্বংসাবশেষ ও কংক্রিটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে এবং আঘাত হানার স্থানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী কাজ করছেন। 

সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল ঘটনাস্থল থেকে এএফপি-র এক সংবাদদাতাকে বলেন, ‘এটি ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে লিখেছেন, ‘এশতাওলের একটি পারিবারিক বাড়ি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে।

এরপর থেকে ইসরাইল এবং এই অঞ্চলের বেশ কয়েকটি দেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জবাব দিচ্ছে ইরান। 
 
আরও পড়ুন