‘পুলিশের মা-বাবা আছে, তাদের সন্তানও এতিম হয়েছে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০০:১২
৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে থানা লুট ও পুলিশ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের আগে পুলিশ যা করেছে, তা রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে করেছে। তারা যদি কোনো অন্যায় করে থাকে, তার বিচার হওয়া উচিত। তবে তারাও এ দেশের নাগরিক, তাদের পরিবার রয়েছে, তাদের সন্তানরাও এতিম হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী ঘটনাগুলো কোনোভাবেই আইনি ইনডেমনিটি (দায়মুক্তি) পাওয়ার কথা নয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
ফজলুর রহমান বলেন, পুলিশের বিষয়ে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি ৫ আগস্ট পর্যন্ত এক রকম। কিন্তু এর পর এত থানা লুট হলো, এত পুলিশ সদস্যকে হত্যা করা হলো; তারা তো তখন কোনো যুদ্ধ করছিল না, তারা নিরপরাধ ছিল। এত অস্ত্র কোথায় গেল, সেটিও একটি বড় প্রশ্ন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর যদি কোনো পুলিশ হত্যা, থানা লুট বা অস্ত্র লুট হয়ে থাকে, তবে সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।
পুলিশ সদস্যদেরও মানবাধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের আগে পুলিশ যা করেছে, তা রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে করেছে। তারা যদি কোনো অন্যায় করে থাকে, তার বিচার হওয়া উচিত। তবে তারাও এ দেশের নাগরিক, তাদের পরিবার রয়েছে, তাদের সন্তানরাও এতিম হয়েছে। অন্তত রাষ্ট্রের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং বলা; তোমাদের সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব।
আরও পড়ুন
- • পুরুষের যেসব ব্যক্তিত্ব মেয়েদের কাছে বেশি আকর্ষণীয়
- • চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
- • ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭
- • আর্জেন্টিনার জন্য ২০০ কোটি ডলারের অর্থায়ন প্যাকেজ অনুমোদন বিশ্বব্যাংকের
- • ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার দাবি মিয়ানমারের
- • দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
