বজ্রাঘাতে কৃষকসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৭:৫৭
ঝিনাইদহের শৈলকুপা ও নওগাঁর পত্নীতলায় কৃষিকাজ করার সময় পৃথক বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই উপজেলায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
শনিবার (২৮ মার্চ) সকালে শৈলকুপার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া ও পত্নীতলার শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২), লক্ষ্মীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) ও পত্নীতলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আশরাফ আলী (৩২)।
এ ঘটনায় শৈলকুপায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত বিশ্বাসসহ দুজন আর পত্নীতলায় আহত হয়েছেন চারজন।
নিহত অপু বিশ্বাসের কাকা বিজয় কৃষ্ণ বিশ্বাস জানান, সকাল থেকে খড়িয়াবাড়িয়া মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত চাষিরা। ভাতিজা অপু ও লক্ষ্মীপুর গ্রামের সমির একই মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিল। তিনি এক গাড়ি পেঁয়াজ নিয়ে বাড়িতে পৌঁছামাত্র শুনতে পান তার ভাতিজাসহ বেশ কয়েকজন বজ্রাঘাতে আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমির বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, বজ্রাঘাতে মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আহত রঞ্জিত বিশ্বাসকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, শৈলকুপার খড়িবাড়িয়া মাঠে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো দুই ব্যক্তি।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত চারজন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
