২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৪

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর

শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২২:৪৮

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বড়পর্দায় অভিষেকের পর অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এখন দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টারের সঙ্গে।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন সাবিলা নূর। সিনেমাটির ‘লিচুর বাগানে’ গানটিতে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা পায়। এরপর চলতি বছরে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমাতেও একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের পর্দার রসায়ন নিয়ে কথা বলেন সাবিলা। তিনি জানান, তাদের রসায়নের পেছনে মূল কৃতিত্ব শাকিব খানের।

সাবিলা বলেন, “এই কৃতিত্ব পুরোপুরি শাকিব খানের। উনি নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন, সেটা সত্যিই অসাধারণ। ‘প্রিন্স’-এর ট্রেইলার ও লুক দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।”

মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, শুটিংয়ে যোগ দেওয়ার পর শাকিব খানের পরিবর্তন দেখে তিনি অবাক হয়েছিলেন।

তিনি বলেন, “মালয়েশিয়াতে শুটিংয়ের জন্য শাকিব ভাই যখন এলেন, কয়েক মুহূর্তের জন্য আমি চমকে গিয়েছিলাম। মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে নিজেকে এমনভাবে বদলে ফেলেছিলেন যে, তাকে একেবারে তরুণ, টিনএজারদের মতো লাগছিল। এর কৃতিত্ব পুরোপুরি তার এবং তার টিমের।”

শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন সাবিলা। তিনি জানান, ক্যামেরার সামনে তারা নিজেদের পরিচয়ে নয়, বরং চরিত্রের মধ্যেই থাকেন।

সাবিলা বলেন, “ক্যামেরা রোল হওয়ার পর উনি আর শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি ‘আগুন’ আর আমি ‘মীরা’। চরিত্রের সম্পর্কটাই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি।”

শাকিব খানের পেশাদারিত্বের প্রশংসা করে সাবিলা আরও বলেন, প্রতিটি শটের পর নিজের কাজ বিশ্লেষণ করেন এই অভিনেতা। কোথায় উন্নতি করা যায়, তা নিয়েও আলোচনা করেন তিনি।

সাবিলার ভাষ্য, “প্রতিটি শটের পর উনি নিজের কাজ বিশ্লেষণ করেন, কোথায় পরিবর্তন দরকার তা খুঁজে বের করেন। এটা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। তাই উনার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটা কখনো বড় কোনো চ্যালেঞ্জ মনে হয়নি।”

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও তারিক আনাম খান। সিনেমাটি গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন