রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২২:৪১
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার পাশাপাশি এবার ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ১ হাজার নতুন ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ধাপে ধাপে এসব ক্যামেরা বসানো হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সীমিত বাজেটের মধ্যে কম খরচে দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বড় অংশ নজরদারির আওতায় আনতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই ক্যামেরা তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় বিকল্প হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
নতুন ক্যামেরাগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড থাকবে, যা সড়কের যানবাহনের চলাচল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করবে। পরে ট্রাফিক সার্জেন্টরা এসব ফুটেজ পর্যালোচনা করে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
ডিএমপি জানিয়েছে, ইতোমধ্যে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে নতুন ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্তমানে ৩৭টি এআই ক্যামেরা সক্রিয় রয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীর ১৩টি মোড়ে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে বলেও জানান আনিছুর রহমান। তিনি বলেন, প্রযুক্তিগত সমস্যা, ভারী বৃষ্টি বা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কারণে মাঝে মাঝে এসব সিগন্যাল বন্ধ রাখতে হয়। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ৫০টি সিগন্যাল চালুর প্রস্তুতি চলছে।
শব্দদূষণ ও অবৈধ হর্ন ব্যবহারের বিষয়ে উদ্বেগ জানিয়ে ডিএমপির ট্রাফিক প্রধান বলেন, হুটার ও হাইড্রোলিক হর্নের অতিরিক্ত ব্যবহারে সাধারণ মানুষ ও ট্রাফিক পুলিশের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রতি মাসে গড়ে ৫০ হাজারের বেশি মামলা দেওয়া হচ্ছে এবং বছরে প্রায় ১২০ কোটি টাকা জরিমানা আদায় হচ্ছে।
এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার যানজট কমাতে নতুন ট্রাফিক পরিকল্পনা চালু করেছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। এর অংশ হিসেবে সড়কের আইল্যান্ড অপসারণ এবং একটি সিগন্যাল কমানো হয়েছে। নতুন ব্যবস্থায় ধানমন্ডি থেকে আসা যানবাহনগুলোকে ময়ূর ভিলার কাছে ইউটার্ন নিতে হবে। এতে প্রধান মোড়ে যানজট কমবে বলে আশা করছে পুলিশ।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
