২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ১৫:৪৯

দশম গ্রেডে পদোন্নতির দাবিতে ময়মনসিংহে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০০ জন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে দুই ঘণ্টা কর্মবিরতি দিয়ে অবস্থান নেন। বিভিন্ন সেক্টরে দশম গ্রেডে পদোন্নতির দাবি মেনে নিলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদোন্নতির দাবি মেনে নেওয়া হচ্ছে না বলে তারা ক্ষুব্ধ। অনতিবিলম্বে পদোন্নতির দাবি মেনে না নিলে রোগীদের ভোগান্তির দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানান তারা।

রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করার পরেও গ্রেড পরিবর্তন না হওয়ায় তাদের উপরে বৈষম্য করা হচ্ছে। ‎আগামী চার দিনের মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে অর্ধ দিবস এরপরেও যদি পদোন্নতির দাবি না মানা হয় তাহলে পূর্ণ দিবস কর্ম বিরতিতে যাবেন তারা।

আরও পড়ুন