সালমান খানের আসন্ন মুভির নাম পরিবর্তন, নতুন নাম মাতৃভূমি
প্রতিফলন বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২০:০৯
বলিউড তারকা সালমান খানের আসন্ন সিনেমা Battle of Galwan–এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে Maatrubhumi – May War Rest In Peace।
সোমবার (১৬ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন সালমান খান।
তবে পোস্টার প্রকাশের সময় নাম পরিবর্তন নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দেওয়ায় ভক্তদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। এর আগে ছবিটির প্রথম গান Maatrubhumi প্রকাশিত হওয়ায় অনেকেই নতুন পোস্টারটিকে গানের পোস্টার বলে মনে করেছিলেন।
পরে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, পোস্টারটি মুভির, কোনো গানের নয়। মুভিটির নাম পরিবর্তন করে নতুন পোস্টার আপলোড করা হয়েছে।
যুদ্ধভিত্তিক এই সিনেমাটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত–চীন সংঘর্ষের ঘটনাকে ঘিরে নির্মিত হয়েছে। ছবিতে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং।
ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া, প্রযোজনা করেছেন সালমা খান, প্রযোজনা প্রতিষ্ঠান Salman Khan Films। এছাড়া ছবির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া।
প্রথমদিকে সিনেমাটি ১০ এপ্রিল মুক্তির কথা শোনা গেলেও এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
মুক্তির আগে হঠাৎ করে ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
