১৩ জুন ২০২৬, শনিবার, ০৮:১০

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

খুলনা সিটি মেডিকেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

খুলনা সিটি মেডিকেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০২:১৩

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলাবিশিষ্ট বেসরকারি হাসপাতালের  নিচতলায় এই  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও রাত সোয়া ১২টা পর্যন্ত ভবনের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তখনও ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যাতে আগুনের কোনো গোপন উৎস পুনরায় সক্রিয় হতে না পারে। এ সময় ভবনের বিভিন্ন তলায় আটকে থাকা রোগী ও স্বজনদের ক্রেনের সাহায্যে নিচে নামানো হয়। গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্সে করে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন