জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৪:১১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্টার নিউজের হেড অব আউটপুট ফারাবী হাফিজ, যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা এবং স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম।
সেমিনারের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম। পরে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম। এরপর সাংবাদিকতা পেশায় রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আখলাকুস সাফা।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম।
এছাড়া এমসিজে ডিবেটিং ক্লাবের পূর্ববর্তী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।
গণমাধ্যমে উপস্থাপনা, সংবাদ পরিবেশন ও কার্যকর পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এমসিজে ডিবেটিং ক্লাবের উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।
আরও পড়ুন
- • ম্যাচের প্রথম গোল করে এগিয়ে গেল বসনিয়া-হার্জেগোভিনা
- • নোরা ফতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
