লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৩:০৪
দক্ষিণ লেবানন থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য ইসরাইলকে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইসরাইলি সেনাদের নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কানি বলেন, ইসরাইল যদি তার ‘আগ্রাসন ও দখলদারিত্ব’ অব্যাহত রাখে, তবে তাকে ‘অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে’ দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে।
তিনি বলেন, “তোমরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের সেই ইতিহাস আবারও ফিরে আসবে। যে বছর তোমরা অপমানজনকভাবে এ ভূমি ছেড়ে পালিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের।”
প্রতি বছর ২৫ মে লেবাননে ‘মুক্তি দিবস’ পালন করা হয়। ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের স্মরণে এই দিনটি উদযাপন করা হয়।
সেই ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ টেনে কানি দখলদার ইসরাইলকে কঠোর বার্তা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
