২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল, দাবি মিরাজের

লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল, দাবি মিরাজের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২৩:৩৫

একমাত্র টেস্টের পর প্রথম ওয়ানডেতেও হেরে যায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

এমন হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, 'লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল। তবুও বিশ্বাস ছিল ভালো ব্যাট করা যাবে। তবে আজকে হয়নি। আমার মনে হয় আমাদের কিছু জায়গাতে উন্নতি করতে হবে। ভালো বোলিং করতে হবে যেন তারা জুটি গড়তে না পারে। ব্যাট হাতে তারা অনেক ভালো কিছু জুটি গড়েছে, আমরা আজ তাদের (বল হাতে) থামাতে পারিনি।'

বাংলাদেশকে হারিয়ে সিকান্দার রাজা বলেন, 'আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর আমরা মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করেছি। ছেলেদের এখন বিশ্বাস আছে, এমন ম্যাচ জেতা সম্ভব। এক বছর আগে হয়ত এসব ম্যাচ আমরা হেরে যেতাম। তবে এখন সবাই মিলে ভালো খেলছে।'

তিনি আরও বলেন, '২৫-৩০ ওভার পর্যন্ত উইকেট কঠিন ছিল। এরপর ব্যাটিং সহজ হয়ে গেছে। আমরাও চেষ্টা করেছি পার্টনারশিপ গড়ার। আমার আরও ভালো করার সুযোগ ছিল, পারিনি। আশা করি পরেরবার পারব।'

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন