২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫১

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ফতুল্লায় ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

ফতুল্লায় ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩০

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় পাঁচ বস্তা এনআইডি কার্ড এবং বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এনআইডি কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা গাড়িতে কয়েকজন লোক এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে বস্তাগুলো ফেলে যান। স্থানীয়রা এগিয়ে আসার আগে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বস্তাগুলো খুলে দেখা যায় এনআইডি কার্ডসহ নির্বাচন কর্মকর্তাদের সিল ও অন্যান্য সামগ্রী রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, তিনি এলাকায় ময়লা না ফেলার প্রচারণা চালিয়ে আসছিলেন। সন্ধ্যায় ময়লা ফেলার সন্দেহে লোকজন বস্তাগুলো থেকে এনআইডি কার্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং কার্ডগুলো উদ্ধার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

অন্যদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান বলেন, উদ্ধারকৃত কার্ডগুলো গাজীপুর এলাকার পুরনো কার্ড, স্মার্টকার্ড নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন