হাটহাজারীতে কোরআন পোড়ানোর ভিডিও গুজব: পুলিশ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৬
চট্টগ্রামের হাটহাজারীতে একটি পূজামণ্ডপে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগ তুলে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
তবে পুলিশ তদন্ত করে জানিয়েছে, ভিডিওটির সঙ্গে হাটহাজারীর কোনও ঘটনার মিল নেই এবং এটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
হাটহাজারী থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হয়েছেন, ভিডিওতে দেখানো মন্দিরটির সঙ্গে ওই এলাকার কোনও মন্দিরের মিল নেই। ভিডিওতে থাকা টাইলস, প্রতিমা ও কক্ষ — কোনোটিই স্থানীয় বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
পুলিশ জানায়, ভিডিওটি গুজব ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে ছড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, “ভিডিওটি মিথ্যা ও বিভ্রান্তিকর। যারা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সকলকে গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
