বাবার নির্যাতনে শিশুর অবস্থা শোচনীয়, তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০১
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে চার বছর বয়সী এক শিশুকে তালাবদ্ধ ঘর থেকে অমানবিক অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম হোসেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির বাবা সোহেল একজন মাদকাসক্ত ও বখাটে ব্যক্তি। কয়েক বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদের পর জোর করে শিশুটিকে নিজের কাছে নিয়ে আসেন তিনি। এরপর থেকে প্রায়ই শিশুটিকে ঘরে তালাবদ্ধ করে রাখতেন, অনাহারে রাখতেন এবং হাত-পা বেঁধে মারধর করতেন।
ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশুটির শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। অভিযানের সময় সোহেল পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা তাছলিমা আক্তার জানিয়েছেন, হোসেন অপুষ্টিতে ভুগছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। চিকিৎসা শেষে তাকে সরকারি ছোট মনি নিবাসে পাঠানো হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও তাসলিমা নাসরিন বলেন, বিষয়টি জানার পর তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বর্তমানে শিশুটি জেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং তার সুচিকিৎসাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
