২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ঢাকা-বরিশাল মহাসড়কে আবার দুর্ঘটনা, ট্রাকচালক নিহত, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কে আবার দুর্ঘটনা, ট্রাকচালক নিহত, আহত ১০

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর জেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার উত্তরার দিকে যাচ্ছিল। বাসটি মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও মোস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে শত শত ছোট-বড় যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটিকে সড়ক থেকে সরিয়ে নিলে রাত ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন