আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২০:৫০
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার প্রতিশ্রুতি ছিল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা হচ্ছে। বোয়িং কিনতে চাপ নাকি, স্বার্থের কারণে জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রী কাছে।
জবাবে তিনি বলেন, বাংলাদেশের সিভিল এভিয়েশনকে তো আমাদের আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী যে ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট (বিগত সরকারের রেখে যাওয়া) করেছেন গত সরকারের কাছ থেকে, এই অর্থনীতিকে ভালো অবস্থায় নিতে হলে আমাদের যেমন কৃচ্ছ্রসাধন একদিকে করতে হবে; আবার আমাদের যা যা প্রয়োজন সেগুলো ক্রয়ও করতে হবে। আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।
বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে কোনো একটি দেশকে বেশি সুবিধা দেওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই না। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে আগে দেখা হয়।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
