২০ জুন ২০২৬, শনিবার, ২০:৫৪

শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার ( ডিসেম্বর) দুপুরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। পরে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কুশল বিনিময় শেষে বিকেলে উপদেষ্টা বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। সেখানে ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টাকে একটি জার্সি উপহার দেন।

এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন