২০ জুন ২০২৬, শনিবার, ২০:২৫

শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের

ভারতে বসে আবেদন, কেন্দ্র মিলল সংযুক্ত আরব আমিরাতে!

ভারতে বসে আবেদন, কেন্দ্র মিলল সংযুক্ত আরব আমিরাতে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৯:১১

ভারতের জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-র এক প্রযুক্তিগত ত্রুটিতে মহারাষ্ট্রের নাগপুরের এক এনইইটি পরীক্ষার্থীর প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির নাম উঠে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোচনা শুরু হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব নাগপুর থেকেই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এবং দেশের মধ্যেই পরীক্ষাকেন্দ্র পাওয়ার কথা ছিল। তবে প্রবেশপত্র ডাউনলোড করার পর তিনি দেখেন, সেখানে পরীক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে আবুধাবির একটি কেন্দ্র।

পরিবার সূত্রে জানা গেছে, আবদুল্লাহর পাসপোর্টও নেই। ফলে বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এনটিএর নজরে আসে।

পরে সংস্থাটি ভুল স্বীকার করে জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। দ্রুত সংশোধিত প্রবেশপত্র দেওয়া হবে এবং শিক্ষার্থীকে ভারতের মধ্যেই পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

পরিবারের দাবি, আবেদন করার সময় আবদুল্লাহ নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা—এই তিনটি শহরকে পছন্দের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু ভুলবশত বিদেশের কেন্দ্র দেখানো হয়।

এনটিএ জানিয়েছে, যেসব পরীক্ষার্থীর প্রবেশপত্রে এ ধরনের ভুল তথ্য এসেছে, তারা যেন দ্রুত কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে রি-এনইইটি ইউজি-২০২৬ পরীক্ষা। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন