মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২০:৫৬
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাশেদ রানা জানান, পূর্ব খৈয়াছড়া এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহালে দেখা যায়, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে কালো প্যান্ট ও সাদা-কালো চেক শার্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন
- • জ্বালানি ও বিনিয়োগে সম্পর্ক গভীর করতে দুই প্রধানমন্ত্রীর আলোচনা
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
