২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৩৯

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১০:২১

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুলের রহমানিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাওনের বন্ধু আলিফ জানান, তাদের বাসা হাতিরঝিলের মধুবাগ মীরেরটেক এলাকায়। শাওন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। সোমবার রাতে তারা মোটরসাইকেলে করে পুরান ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাওন।

পথিমধ্যে ফকিরাপুল এলাকায় পৌঁছালে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শাওন ও ওই পথচারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শাওনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীর নিশাত নগর এলাকায়। তার বাবা লুৎফর রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য মতিঝিল থানাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, আহত শাহজাহান মিয়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন