আলোর মুখ দেখার আগেই মুখ থুবড়ে পরেছে নগর পরিবহন সেবা
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৭
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচলের প্রকল্প নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তিন বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত নগর পরিবহণ চালু হলেও অল্প কিছুদিনের মধ্যেই আড়ালে হারিয়ে যায় এই সেবা।
তবের যাত্রীসেবার মান উন্নয়নে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন ও দুর্ঘটনারোধে বাস রুট রেশনালাইজেশনকে পাশ কাটিয়ে বেসরকারি উদ্যোগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি চালু হয় কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের বাস চলাচল। প্রথম রুট হিসেবে আবদুল্লাপুর হয়ে রাজধানীতে প্রবেশ করা সব বাসের রং নির্ধারণ করা হয় গোলাপি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে এ ব্যবস্থাও।
সব জায়গায় নেই কাউন্টার, তাই ই-টিকিটিং ব্যবস্থাও চালু হওয়ার আগেই বন্ধ। আর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা যেন অধিকার। সঙ্গে বাড়তি ভাড়া আর একে অপরকে দোষারোপ তো আছেই।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তথ্যমতে, বাস রুট রেশনালাইজেশনে সচল রুটের সংখ্যা ৯৫টি। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে ১১০টি। আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের জরিপে রুট হলো ৬০টি। তিনটি পর্যবেক্ষণ মিলিয়ে বাস চলাচলে এখন পর্যন্ত ৪২টি রুট নির্ধারণ করেছে ডিটিসিএ।
জা/প্র
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
