বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অস্থিতিশীলতা মোকাবিলা করবে: রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১১:৩৬
জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে প্রতিবাদ মিছিল করেছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো দেশে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দেওয়ার যেকোনো চেষ্টা প্রতিহত করা।
তিনি অভিযোগ করে বলেন, যারা জনগণের জীবন থেকে অধিকার, স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, তারা এখন বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার চেষ্টা করছে।
রিজভী আরও বলেন, দীর্ঘদিন দমন-পীড়নের পর জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই অর্জন নস্যাৎ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর দমন-পীড়ন, গ্রেপ্তার ও নিপীড়নের মধ্যেও টিকে আছে। গুম, ক্রসফায়ার ও হত্যার রাজনীতি ফিরিয়ে আনার কোনো সুযোগ জনগণ দেবে না।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা এবং মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যে কোনো চক্রান্ত প্রতিহত করা হবে। জনগণ এখন ঐক্যবদ্ধ, তাই কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।
তিনি আরও দাবি করেন, কিছু মহল দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিচ্ছে, যা নিয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
