২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

আদাবরে তরুণীর মৃত্যুর ঘটনায় প্রেমিক ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

আদাবরে তরুণীর মৃত্যুর ঘটনায় প্রেমিক ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১১:৪১

রাজধানীর আদাবরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামীম আশরাফ মনি এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫–এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে মামলাটি করেন ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগের বিষয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন ফটোগ্রাফার নামীম আশরাফ মনি, তার বাবা আশরাফউদ্দিন এবং মা শাহনাজ বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত সাদিয়া ইয়াসফিয়া (২৪) পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ২০২৪ সালে একটি অনুষ্ঠানের শুটিংয়ে নামীম আশরাফের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৬ জুন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তাব নিয়ে আসামিদের গেন্ডারিয়ার বাসায় গেলে নামীমের বাবা-মা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং এ বিষয়ে হুমকিও দেন।

মামলায় আরও বলা হয়েছে, গত ১০ জুন রাতে নামীম আশরাফ সাদিয়াকে আদাবরের শেখেরটেক এলাকার নিজের স্টুডিও-সংলগ্ন ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে পরিবারের সদস্যদের কাছে বান্ধবীর বাসায় থাকার কথা বলতে বাধ্য করা হয়।

বাদীর অভিযোগ, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ওই ফ্ল্যাটে সাদিয়াকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় এবং ১৪ জুন তাকে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়।

মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন