নতুন বাজেটে মোবাইলের সিম কার্ডে কর থাকছে না
বাণিজ্য ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৮:২২
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব দিতে যাচ্ছে সরকার। দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এমন ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার আইসিটিকে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ নিতে যাচ্ছে। বর্তমানে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে করের এই হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বিশ্বের সঙ্গে মিল রেখে সরকার এ খাতের বিকাশে কর ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর পদক্ষেপ নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার জন্য প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে যাচ্ছে। তবে এতে বড় অংকের রাজস্ব ছাড় দিতে হচ্ছে সরকারকে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে এর কর প্রত্যাহার করা হলের আগামী অর্থবছরে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা রাজস্ব আয় কমতে পারে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ম্যাচের প্রথম গোল করে এগিয়ে গেল বসনিয়া-হার্জেগোভিনা
- • নোরা ফতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
