বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়মে পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৯:৫৪
দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থার আওতায় স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় অথবা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে ভিসা ও কনস্যুলার ফি বিদেশে প্রেরণের ক্ষেত্রে অনুসরণীয় বিভিন্ন শর্ত ও নির্দেশনা তুলে ধরা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস বা কূটনৈতিক মিশন নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে।
এ ছাড়া প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে। বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কর্তন করা হয়েছে কি না, তাও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এই নির্দেশনার ফলে ভিসা ফি সংগ্রহ ও বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে। পাশাপাশি এ ধরনের আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ন্ত্রক তদারকি আরও শক্তিশালী হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন নীতিমালার ফলে ভিসা প্রসেসিং কার্যক্রমে জটিলতা কমবে এবং আবেদনকারীদের সেবাপ্রাপ্তিও সহজ হবে।
আরও পড়ুন
- • আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দরপতন
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • মানবতাবিরোধী অপরাধ মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- • ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ ঘিরে সাংবাদিককে মারধরের অভিযোগ, উত্তেজনা
- • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩০ হাজার টাকা ছাড়াল
- • রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
- • বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়মে পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক
- • গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১ দলের সমাবেশ
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
