২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫১

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৪

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

সোমবার ২৯ সেপ্টেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানায়। নতুন দাম ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকায় ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ২৭ সেপ্টেম্বর বাজুস স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করেছিল, যা ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

আরও পড়ুন