‘ওদের ভোট নেই, এত ভোট পেল কীভাবে’:মির্জা আব্বাসের
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৯
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। প্রতিপক্ষ দলের জনসমর্থন নেই উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কীভাবে?
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বলেন, আমি যেটা বললাম, ওরা ইঞ্জিনিয়ারিং করেছে। এটা খুব ভয়ংকর। কারণ, এদের কোনো ভোট নেই। এত ভোট এখানে পেল কীভাবে? আমি সেই বিষয়টিই চিন্তা করে দেখলাম।
তবে জয়ী হওয়ার সার্বিক ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মির্জা আব্বাস বলেন, ফলাফলে আমি আনন্দিত, দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এই রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।
রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আমার ভালো লাগছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করেছি।
এ সময় নির্বাচনে ভোট বাতিলের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, তা ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে। এই বাতিল হওয়া ভোটগুলো পুনরায় যুক্ত করার জন্য আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
