নাটক শেষে এমপি নুসরাত, বিনা ভোটে জয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ২৩:৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নুসরাত তাবাসসুম। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। তিনি জানান, নুসরাতকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।
এই আসনকে ঘিরে শুরু থেকেই ছিল জটিলতা। একই জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সম্ভাবনা তৈরি হলে শেষ দিনে নির্ধারিত সময় পেরিয়ে নুসরাতের মনোনয়ন জমা দেওয়া হয়, যা প্রথমে গ্রহণ করেনি নির্বাচন কর্তৃপক্ষ। পরে হাইকোর্টে রিটের পর আদালতের নির্দেশে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নুসরাতের নির্বাচিত হওয়া নিশ্চিত হয়।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯টি আসনে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। নুসরাত তাবাসসুম সেই তালিকায় যুক্ত হয়ে এখন ৫০তম সংসদ সদস্য হলেন।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
