পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২৩:৪৩
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৪০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে । শনিবার বিকেল পাঁচটার দিকে ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। স্থানীয় কয়েকজন মিলে মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।
স্থানীয়রা জানায়, জেলে মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ ধরছিলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছু আটকা পড়ার আভাস পান তারা। পরে জাল টেনে তুললে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ে। জেলেরা জানান, এর আগে তাদের জালে এত বড় কাতলা ওঠেনি।
খবর ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে নদীর ঘাটে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। অনেকেই বলেন, এত বড় কাতলা তারা আগে দেখেননি।
পরে ভেড়ামারা উপজেলার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। রিপন আলী বলেন, ‘মাছটির ওজন প্রায় ৪০ কেজি। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় কিনেছি। পরে আমরা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নিয়েছি।’
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • জ্বালানি ও বিনিয়োগে সম্পর্ক গভীর করতে দুই প্রধানমন্ত্রীর আলোচনা
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
