২৯ জুলাই ২০২৬, বুধবার, ০১:০২

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ১৩:৪১

 ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৮৩৮টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ১ লাখ ৫ হাজার ৬১০ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ১৮৫ জন।

পাসের হারে ছাত্রীদের সাফল্য তুলনামূলক বেশি—ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ৩ শতাংশ, আর ছাত্রদের ৫৮ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও ছাত্রীদের আধিক্য স্পষ্ট; মোট ১ হাজার ৬১০ জনের মধ্যে ১ হাজার ২১৩ জনই ছাত্রী।

অন্যদিকে, সাধারণ ৯টি বোর্ডে গড় পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম, মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ। মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ।

আরও পড়ুন