কারিশমাই আমার প্রথম মা, আবেগঘন কারিনা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০১:০০
বলিউডের জনপ্রিয় দুই বোন কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানের গভীর সম্পর্ক আবারও আলোচনায় এসেছে। এক সাক্ষাৎকারে বড় বোন কারিশমাকে মায়ের সঙ্গে তুলনা করে আবেগঘন মন্তব্য করেছেন কারিনা।
কারিনা বলেন, কারিশমার নিজের সন্তানদের আগেই তিনি ছিলেন তার ‘প্রথম মেয়ে’। বড় বোন শুধু পরিবারের সদস্য নন, বরং তার জীবনে মায়ের ভূমিকাও পালন করেছেন।
সাক্ষাৎকারে কারিশমাকে ‘জাতির নয়নমণি’ আখ্যা দিয়ে কারিনা বলেন, তিনি একজন অসাধারণ মানুষ, দায়িত্বশীল মা এবং পরিশ্রমী অভিনেত্রী। নব্বইয়ের দশকের তারকা অভিনেত্রীদের মধ্যে কারিশমা এখনো অনেকের অনুপ্রেরণা।
কারিনা আরও বলেন, কারিশমাকে ছাড়া তাদের পুরো পরিবার যেন দিকনির্দেশনাহীন হয়ে পড়বে। পরিবারের সবাইকে আগলে রাখার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি।
বোনের এমন ভালোবাসার জবাবে কারিশমা জানান, পরিবারের সদস্যদের যত্ন নেওয়া সবসময়ই তার স্বভাবের অংশ। জীবনের প্রতিটি পর্যায়ে পরিবারকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
এদিকে অভিনয়জীবনেও নতুন করে আলোচনায় রয়েছেন কারিশমা কাপুর। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া তার ক্রাইম থ্রিলার সিরিজ ‘ব্রাউন’-এ এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে তাকে একজন সাবেক পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাচ্ছে।
আরও পড়ুন
- • ম্যাচের প্রথম গোল করে এগিয়ে গেল বসনিয়া-হার্জেগোভিনা
- • নোরা ফতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
