১৩ জুন ২০২৬, শনিবার, ০৮:১০

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব! সর্বশেষ শারীরিক অবস্থা

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব! সর্বশেষ শারীরিক অবস্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৭:২০

মঙ্গলবার ৯ জুন সকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে সব গুজবকে মিথ্যা প্রমাণ করে আজ দুপুর ১টা ৮ মিনিটে নির্মাতা সকাল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজবের বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না তিনি ঠিক আছেন।’ জানা যায়, গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পরে তানিয়া বৃষ্টির। এরপর কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের শারীরিক অবস্থার সুখবর দিয়েছিলেন তানিয়া বৃষ্টি। ফেসবুকে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

সুস্থ হয়ে খুব দ্রুত অভিনয়ের জগতে ফেরার তীব্র ইচ্ছা প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।’

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও এবারের ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক প্রচারিত হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি।

আরও পড়ুন