প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০১:৪৮
ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানেকে হারিয়ে শোকাহত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। প্রিয় বন্ধুর শেষ বিদায় জানাতে মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত শেষকৃত্যে উপস্থিত হন তিনি।
শেষকৃত্যে উপস্থিত থাকাকালে নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার মুম্বাইয়ে কুমুদ রানের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় সালমান খানের পাশাপাশি খান পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সালমানের মা সালমা খান, সৎমা হেলেন, ভাই আরবাজ খান ও সোহেল খানসহ ঘনিষ্ঠ স্বজনরা।
জানা গেছে, কুমুদ রানেকে সঙ্গে সালমান খান ও তার পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাই তার মৃত্যুতে পুরো পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
শেষকৃত্যে সালমান খানকে কড়া নিরাপত্তার মধ্যে উপস্থিত থাকতে দেখা যায়। তবে তিনি কোনো তারকাসুলভ আচরণ না করে একজন শোকাহত বন্ধুর মতোই শেষ বিদায় জানান।
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে সংযত রাখার চেষ্টা করলেও প্রিয় বন্ধুকে হারানোর বেদনা তার মুখে স্পষ্ট হয়ে ওঠে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কুমুদ রানেকে সঙ্গে সালমান ও তার পরিবারের সম্পর্ক বহু বছরের। তাই এই মৃত্যু ব্যক্তিগতভাবে তার জীবনে বড় এক শূন্যতা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
- • ম্যাচের প্রথম গোল করে এগিয়ে গেল বসনিয়া-হার্জেগোভিনা
- • নোরা ফতেহির সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
