২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৩

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

পূজার কার্নিভ্যালে জয়া আহসান, আমন্ত্রণ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভ

পূজার কার্নিভ্যালে জয়া আহসান, আমন্ত্রণ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভ

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ২১:২০

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ভারতের পশ্চিমবঙ্গের একটি দুর্গাপূজার কার্নিভ্যালে আমন্ত্রণ জানানোয় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে জয়ার উপস্থিতিকে ‘মা দুর্গার অপমান’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

রোববার (৫ অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত দুর্গাপূজার চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ ছিলেন জয়া আহসান। মঞ্চে তিনি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এবং দর্শকদের সঙ্গে কথা বলেন। তবে জয়া মঞ্চ ছাড়ার পরই বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করেন।

বিজেপির অভিযোগ, রাজ্যের শিল্পীদের উপেক্ষা করে একজন বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মান। বিক্ষোভকারীরা বলেন, “বিদেশি তারকাকে আমন্ত্রণ করে মা দুর্গাকে অপমান করা হয়েছে।” এই ঘটনাকে তারা দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের জন্য হুমকি হিসেবেও উল্লেখ করেন।

যদিও জয়া আহসানকে সরাসরি কোনো বিক্ষোভের মুখে পড়তে হয়নি। তিনি ঘটনাস্থল ত্যাগ করার পর বিজেপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আরও পড়ুন