সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২১:৩৯
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এবার আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটিকে পুরোপুরি অকার্যকর বলে ঘোষণা করেছে ইরান।
শনিবার (১৮ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ও কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে বলেন, বাস্তবে যুক্তরাষ্ট্র এই সমঝোতার সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটিকে সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে।
তিনি স্পষ্ট করে জানান, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও চুক্তির সব শর্ত বাস্তবায়ন স্থগিত করেছে। এখন থেকে ইরান আর এই শর্তগুলো মেনে চলতে বাধ্য নয়।
এটিই প্রথমবারের মতো ইরান আনুষ্ঠানিকভাবে জানাল যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই সমঝোতা স্মারকের কার্যকারিতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ভবিষ্যতে এই চুক্তির কোনো ধারা বা শর্তই তারা আর মানবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটি।
এর আগেও ইরানি কর্মকর্তারা একাধিকবার ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন এবং বলেছিলেন, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারাও ব্যবস্থা নেবেন। তবে এবারের অবস্থান অনেক বেশি কঠোর ও চূড়ান্ত।
সূত্র: আল-জাজি
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
